×

ময়মনসিংহ

চার বছরের শিশু হত্যা, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

চার বছরের শিশু হত্যা, ঘাতক পিতাসহ গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে চার বছর বয়সী শিশু লাবিব হত্যা ঘটনায় তার বাবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শিশুর বাবা সোহাগ এলাকায় চুরি ছিনতাইসহ মাদকের সঙ্গে জড়িত রয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে গফরগাঁও উপজেলার বাখুরা গ্রাম থেকে অভিযুক্ত সোহাগ মিয়া ও তার প্রথম স্ত্রী জাকিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, পারিবারিক কলহের কারণে শিশুটির মা লামিয়া আক্তার (সোহাগ মিয়ার দ্বিতীয় স্ত্রী) বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার (১ এপ্রিল) বিকেলে সোহাগ মিয়া শ্বশুরবাড়িতে এসে সন্তানকে সঙ্গে নিয়ে যান।

পরে সন্ধ্যার দিকে বাড়ির পাশেই শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

এ ঘটনায় শিশুটির মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে সোহাগ মিয়া পলাতক ছিলেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে

রাশিয়া ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় ৩ দেশ উসকানি দিয়েছে

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

জামালপুরে এমপির গাড়ি ভাঙচুরের অভিযোগ

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় রাতে বজ্রসহ বৃষ্টির আভাস

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App