তেল না পেয়ে মোটরসাইকেল চালকদের সড়ক অবরোধ
মো. সেলিম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পিএম
ছবি: তেল না পেয়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ মোটরসাইকেল চালকদের
তেল না পেয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরহোসেনপুর এলাকায় ভুইঁয়া ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন মোটরসাইকেল চালকেরা।
আজ বুধবার সকাল থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তারা।
জানা গেছে, বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মোটরসাইকেল চালকরা সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন।
প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধের ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আযম ঘটনাস্থলে গিয়ে চালকদের বুঝিয়ে অবরোধ তুলে দেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
