×

ময়মনসিংহ

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা দুই যুবক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

জাল সনদে ফুয়েল কার্ড নিতে গিয়ে ধরা দুই যুবক

ছবি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই যুবক ধরা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ড নেওয়ার চেষ্টা করতে গিয়ে দুই যুবক ধরা পড়েছেন। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেছে।

গতকাল রোববার (১৯ এপ্রিল) উপজেলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী।

জানা গেছে, দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কলেজপড়ুয়া সিয়াম মিয়া জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করে ফুয়েল কার্ডের জন্য আবেদন করেন। আবেদন যাচাইয়ের সময় সনদে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে এবং তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিয়াম মিয়া জাল সনদ তৈরির সঙ্গে কামরুল হাসান নামের এক কম্পিউটার দোকানদারের সম্পৃক্ততার কথা জানান। পরে উপজেলা চত্বরে ‘রায়হান কম্পিউটার’ নামে একটি দোকানে অভিযান চালিয়ে কামরুল হাসানকে আটক করা হয়। তিনি জাল সনদ তৈরির বিষয়টি স্বীকার করেন।

পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে মোট দুই হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, “ফুয়েল কার্ডের জন্য সিয়াম নামের এক যুবক জাল রেজিস্ট্রেশন সনদ ব্যবহার করেছে। বিষয়টি জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকারি নির্দেশ অমান্য করা দণ্ডনীয় অপরাধ। জালিয়াতি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App