×

ময়মনসিংহ

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পিএম

ময়মনসিংহ আইনজীবী সমিতিতে বিএনপিপন্থীদের জয়জয়কার

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

শুক্রবার (২৪ এপ্রিল) ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা আবু রেজা মো. ফজলুল হক।

বিএনপিপন্থী সমন্বিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে সভাপতি পদে ৫৯৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আইনজীবী মো. নুরুল হক।

সাধারণ সম্পাদক মমরুজুল হাসান জুয়েল পেয়েছেন ৭৩২ ভোট। সহভাপতি পদে বিজয়ী হয়েছেন মীর এমরান আলী পাপেল ও এ কে এম মইনুল হোসেন মিলন। মোট ১৫টি পদেই বিএনপিপন্থী প্যানেলের আইনজীবীরা বিজয়ী হয়েছেন। বিজয়ী প্যানেলের প্রতিদ্বন্দ্বী ছিল ‘ঐক্যবদ্ধ আইনজীবী প্যানেল’।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১ হাজার ৩৮ জনের ভোটারের মধ্যে ৮৪৭ জন ভোট দেন। রীতি অনুযায়ী ভোট গ্রহণের পরদিন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এ নির্বাচনে আওয়ামী পন্থীরা অংশ নিতে চাইলে ফ্যাসিস্টের সহযোগী আখ্যা দিয়ে ওই সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ মোট ১৬টি পদের প্রার্থীদের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা আইনজীবী আব্দুল বারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App