×

ময়মনসিংহ

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পিএম

বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ছবি : ভোরের কাগজ

জামালপুরের মেলান্দহ উপজেলায় বিএনপির এক নেতার বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দীর্ঘদিনের ভোগদখলে থাকা জমি হারানোর আশঙ্কা, ফসল কেটে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলে দাবি তাদের।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার ফুলছেন্না এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী হাজী আব্দুর রহমান মন্টু। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে হাজী আব্দুর রহমান মন্টু বলেন, মেলান্দহ টিটিসি সংলগ্ন ফুলছেল্লাহ মৌজায় তার ক্রয়কৃত ৩৫ শতাংশ জমি রয়েছে। অনুযায়ী প্রায় ৩৭ বছর ধরে তারা জমিটি ভোগদখল করে আসছেন। কিন্তু উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী ওই জমির ওপর দীর্ঘদিন ধরে নজর দিয়ে আসছেন এবং সম্প্রতি প্রভাব খাটিয়ে দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার ভুট্টাক্ষেত থেকে ফসল কেটে নেওয়া হয়। পরে সেখানে মাটি ভরাটের চেষ্টা করা হয়। বাধা দিতে গেলে তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। বর্তমানে তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

ভুক্তভোগী জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের অবহিত করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তার ছেলে মোস্তাফিজুর রহমান রানা বলেন, চাকরির কারণে তারা বেশিরভাগ সময় বাইরে থাকেন। এই সুযোগে জমিতে জোরপূর্বক মাটি ফেলা হয়েছে এবং পরিবারকে বিভিন্নভাবে চাপ ও হুমকির মুখে রাখা হচ্ছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

এ সময় এক নারী সদস্য কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করে বলেন, ঘরবাড়ি ছাড়তে চাপ দেওয়া হচ্ছে এবং তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি ন্যায়বিচার কামনা করেন।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত নুরুল আলম সিদ্দিকীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মেলান্দহ-মাদারগঞ্জ (জামালপুর-৩) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল খুদে বার্তায় জানান, “দলের কারও অন্যায় করার সুযোগ নেই। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত কোনো অপরাধের দায় দল নেবে না।”

ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App