×

ময়মনসিংহ

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

Icon

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

গ্যাস সংকটে বন্ধ যমুনা সার কারখানা

ছবি : সংগৃহীত

গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দানাদার ইউরিয়া উৎপাদনকারী যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এতে প্রতিদিন প্রায় সাড়ে ৩ কোটি টাকার লোকসান হচ্ছে বলে জানা গেছে। বছরের অধিকাংশ সময় কারখানা বন্ধ থাকায় মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে চলতি মৌসুমে ইউরিয়া সার সংকটের আশঙ্কাও করছেন কৃষকরা। দীর্ঘদিন বন্ধ থাকায় কারখানার সঙ্গে সংশ্লিষ্ট হাজারো শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করছে।

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯১ সালে তারাকান্দি এলাকায় প্রতিষ্ঠিত এই কারখানাটি বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অধীন একটি কেপিআই-১ মানসম্পন্ন প্রতিষ্ঠান। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য প্রতিদিন ৪২-৪৩ এমএমসিএফ গ্যাস প্রয়োজন হয়। প্রতিষ্ঠার পর দৈনিক প্রায় ১,৭০০ টন সার উৎপাদন হলেও গ্যাসের চাপ কমে যাওয়াসহ বিভিন্ন ত্রুটির কারণে তা নেমে আসে প্রায় ১,২০০ টনে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ীসহ উত্তরাঞ্চলের ২০টির বেশি জেলায় প্রায় আড়াই হাজার ডিলারের মাধ্যমে এই কারখানার সার সরবরাহ করা হয়।

২০২৪ সালের ১৫ জানুয়ারি তিতাস গ্যাসের চাপ কমে যাওয়ায় প্রথমবার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ১৩ মাস পর ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি গ্যাস সংযোগ পেয়ে পুনরায় উৎপাদন শুরু হলেও, ২৬ ফেব্রুয়ারি রাতে অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি ও গ্যাসের চাপ কমে যাওয়ায় আবার বন্ধ হয়ে যায়। এরপর মাঝেমধ্যে গ্যাস পেলেও উৎপাদন স্থায়ীভাবে চালু রাখা সম্ভব হয়নি।

সবশেষ চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে আবারও গ্যাস সংকটের কারণে কারখানাটি বন্ধ রয়েছে। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় সার সংকটের আশঙ্কা বাড়ছে। দ্রুত গ্যাস সরবরাহ নিশ্চিত করা না গেলে কারখানাটি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কারখানার শ্রমিক শামসুল হক, আব্দুর রাজ্জাক, ছোবাহান আলী ও আফজাল হোসেনসহ অনেকেই জানান, বছরের বেশিরভাগ সময় কারখানা বন্ধ থাকায় তাদের নিয়মিত কাজ থাকে না। পরিবহন ট্রাকগুলোও অচল হয়ে পড়ছে। আয় না থাকায় পরিবার নিয়ে চরম কষ্টে দিন কাটাতে হচ্ছে তাদের। তারা দ্রুত কারখানা চালুর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান (উৎপাদন) মো. ফজলুল হক বলেন, ১৬ ফেব্রুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ রয়েছে। কবে নাগাদ গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে তা নিশ্চিত নয়। তবে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে- গ্যাস সংযোগ পেলেই আবার উৎপাদন শুরু করা সম্ভব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

শিবির নেতার পক্ষে দাঁড়ানো সেই দুই এপিপির নিয়োগ বাতিল

যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

সরিষাবাড়ী যমুনা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

সোনারগাঁও আল মদিনা শপিংমলে আগুন, মালিকদের উচ্ছেদ করতে পরিকল্পনার অভিযোগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

কৃষিমন্ত্রী বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App