×

ময়মনসিংহ

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:১৭ এএম

বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসের পাশে ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহ দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই আয়নাল হক (৫৭) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজনকে দ্রুত উদ্ধার করে পূর্বধলা ফায়ার সার্ভিসের কর্মীরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা (প্রায় ৫০ বছর বয়সী) আরও একজন পুরুষ মারা যান।

দুর্ঘটনায় আহতরা হলেন, আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি (এমবিবিএস) এবং ময়মনসিংহের ফুলপুর থানার বাসিন্দা মো. মনির হোসেন (২৩)। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করেছে। আর হাসপাতালে নেওয়ার পর মারা যাওয়া আরেকজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন

ঈদে মিলাদুন্নবীর তারিখ জানাল ইসলামিক ফাউন্ডেশন

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

আদিত্যর সঙ্গে সম্পর্ক-ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন পূজা

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা

বিনিয়োগ ও সংস্কারে বাংলাদেশের জন্য এডিবির নতুন বার্তা

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App