×

ময়মনসিংহ

না ফেরার দেশে সাবেক এমপি মোসলেম

Icon

ফুলবাড়ীয়া ( ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:২৫ পিএম

না ফেরার দেশে সাবেক এমপি মোসলেম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সাবেক সংসদ সদস্য এবং বরেণ্য জননেতা আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন অ্যাডভোকেট আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টায় রাজধানীর বেসরকারি জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

অ্যাডভোকেট মোসলেম উদ্দিন ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ এবং সফল আইনজীবী। তাঁর দীর্ঘ রাজনৈতিক বর্ণাঢ্য ক্যারিয়ার ছিলেন। 

তিনি ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গণপরিষদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে মোট ছয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন এবং ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের দীর্ঘকালীন সভাপতির দায়িত্ব পালন করেন। 

মরহুমের জানাযার নামাজ আগামীকাল ৩ মে (রবিবার) নিম্নোক্ত সময়ে অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণ, দুপুর ৩টায় ফুলবাড়ীয়া সরকারি হাই স্কুল মাঠ এবং বিকাল ৫টায় 'আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা' মাঠ। জানাযা শেষে তাকে নিউগী কুশমাইলস্থ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App