×

ময়মনসিংহ

জেলগেট থেকেই গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৫৭ এএম

জেলগেট থেকেই গ্রেপ্তার আওয়ামী লীগের ৬ নেতাকর্মী

ফাইল ছবি

জামিনে কারামুক্তির পর পুনরায় জেলগেট থেকেই গ্রেপ্তার হয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ছয় নেতাকর্মী।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।

রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটক থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জানা গেছে, বিএনপি নেতাদের দায়ের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে তারা প্রায় এক মাস ধরে জামালপুর জেলা কারাগারে ছিলেন। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর জামিনের আদেশ কারাগারে পৌঁছালে তারা মুক্তি পান। তবে কারাগারের প্রধান ফটক থেকে বের হওয়ার পরপরই ডিবি পুলিশ তাদের পুনরায় গ্রেপ্তার করে।

এ বিষয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জামালপুর সদর থানায় নেওয়া হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App