×

ময়মনসিংহ

অটোরিকশা-ডাম্প ট্রাকের সংঘর্ষ, নিহত ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৬, ১০:০৮ পিএম

অটোরিকশা-ডাম্প ট্রাকের সংঘর্ষ, নিহত ২

ছবি: সংগৃহীত

শেরপুরে একটি ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

বুধবার (২০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার হাওড়া আমতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহতদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের (ইমার্জেন্সি) মেডিকেল অফিসার ডা. উৎপল হাসান জানান, হাসপাতালে আনার আগেই ওই দুজনের মৃত্যু হয়েছিলো। এছাড়া আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দু’জন বর্তমানে শেরপুর সদর হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

শেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App