×

ময়মনসিংহ

জামালপুর থেকে ট্রেনে ঢাকায় আসবে ১২০০ গরু

Icon

রিয়াদ হাসান হৃদয়, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৪ পিএম

জামালপুর থেকে ট্রেনে ঢাকায় আসবে ১২০০ গরু

ছবি: ভোরের কাগজ

জামালপুর থেকে ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে ঢাকায় নেওয়া হয়েছে ১২০০ গরু। শুক্রবার (২২ মে) বিকেল ৪টা ৪৫ মিনিটে ইসলামপুর বাজার রেলস্টেশন থেকে যাত্রা শুরু করে ক্যাটল স্পেশাল ট্রেন। একই দিনে বিকেল সাড়ে ৫টায় এ বছর ৩টি ট্রেনে মোট ১২০০ গরু জামালপুর থেকে ঢাকায় যাবে বলে জানিয়েছেন ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া।

ইসলামপুর রেলস্টেশন সূত্রে জানা গেছে, গত পাঁচ বছর ধরে কোরবানির গরু রাজধানীতে সহজে নেওয়ার লক্ষ্যে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস চালু করে রেলওয়ে কর্তৃপক্ষ। সেই ধারাবাহিকতায় এবারও চালু করা হয়েছে এ বিশেষ সার্ভিস। তবে চাহিদা বেশি থাকায় অন্য বছরের তুলনায় এবার একটি ট্রেন বাড়িয়ে ক্যাটল স্পেশাল-০১, ক্যাটল স্পেশাল-০২ ও ক্যাটল স্পেশাল-০৩ নামে তিনটি ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও শুক্রবার বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-২ এবং আগামী ২৩ মে বিকেল ৫টায় ক্যাটল স্পেশাল-৩ ট্রেন ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে।

প্রতিটি ট্রেনে ২৫টি করে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি ওয়াগনে ১৬টি করে মোট ১২০০ গরু জামালপুরের ইসলামপুর থেকে রাজধানীতে নেওয়া হবে। গরুপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।

গরু ব্যবসায়ী হাকিম মিয়া জানান, আগে ট্রাক ও পিকআপে করে ঢাকায় গরু নিয়ে যেতেন। তখন ডাকাতির ভয় থাকত, বিভিন্ন হাটে জোর করে গরু নামিয়ে নেওয়ার ঘটনাও ঘটত। ট্রেনে গরু পরিবহনে এসব ঝামেলা নেই। চাঁদা দিতে হয় না, দুর্ঘটনার ভয়ও কম।

আরেক গরু ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, ট্রাকে গরু নিয়ে গেলে অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে, এমনকি রাস্তায় মারা যায়। ভাড়াও বেশি লাগে। ট্রেনে গরু নেওয়ার খরচ কম এবং গরুগুলোও স্বাভাবিক অবস্থায় থাকে।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, “ইতোমধ্যে ক্যাটল স্পেশাল-১ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রতিটি ওয়াগনের জন্য ৮ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে। চাহিদা থাকায় এবার একটি ট্রেন বাড়ানো হয়েছে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App