×

ময়মনসিংহ

চলন্ত অবস্থায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৫:৫৮ পিএম

চলন্ত অবস্থায় ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনে আগুন

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্রবেশের মুখে ঢাকাগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য শত শত যাত্রী বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেলেও অগ্নিকাণ্ডের কারণে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়েছে।

রোববার (২৪ মে) বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে এসে থামার পরপরই হঠাৎ সেটির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। চলন্ত ট্রেনের ইঞ্জিনে এমন দৃশ্য দেখে মুহূর্তের মধ্যেই পুরো স্টেশনজুড়ে সাধারণ যাত্রী ও সাধারণ মানুষের মাঝে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিষয়টি  নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, ‘ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর পর ইঞ্জিনে আগুন লাগে এবং ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। পরে চালক, গার্ড ও রেলওয়ের কর্মীরা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ইঞ্জিনটি বিকল হয়ে যায়।’

বিকল ইঞ্জিনটি পরিবর্তনের জন্য বিকল্প ইঞ্জিন আনার প্রক্রিয়া চলছে জানিয়ে ওসি বলেন, ‘নতুন ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। এ ঘটনায় স্টেশনের একটি লাইন সাময়িকভাবে বন্ধ থাকলেও অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App