×

ময়মনসিংহ

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৪:৫২ পিএম

ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল মায়ের

ছবি: সংগৃহীত

শেরপুরের নলিতাবাড়ীতে সেচ লাইনের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে বিদ্যুতায়িত হওয়া গরুকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন ছেলে। তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তার মা। একই ঘটনায় মারা গেছে গরুটিও।

সোমবার (১ জুন) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাওয়া বেগমের (৭০) ছেলে মো. হাছান আলী (৫০) আহত হয়েছেন। তারা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দুধকুড়া গ্রামের মো. আলী হোসেনের বোরো ধানের জমির সেচ লাইনের একটি তার ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। সোমবার সকাল ৭টার দিকে মাঠে চরতে থাকা হাছান আলীর একটি গরু ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়।

গরুটিকে বাঁচাতে গেলে হাছান আলীও বিদ্যুতায়িত হন। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে আসেন তার বিধবা মা হাওয়া বেগম। একপর্যায়ে তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. ওমর আলী ও নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

ককটেল-বোমা তৈরির উপকরণ জব্দ, সাভারে ভবন ঘিরে রেখেছে সিটিটিসি

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা

সৌরবিদ্যুতে চলছে পুরো কারখানা জাতীয় পরিবেশ পদক পেল নীলফামারীর প্রতিষ্ঠান

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

সিংগাইরে জবির ‘কালীগঙ্গা’ বাসে হামলা, আহত ১০

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

তীব্র লোডশেডিংয়ে গোপালগঞ্জ, হামলার শঙ্কায় পুলিশের কাছে চিঠি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App