×

ময়মনসিংহ

বালুবাহী মাহিন্দ্র জব্দ, বনবিভাগের দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১২ পিএম

বালুবাহী মাহিন্দ্র জব্দ, বনবিভাগের দুই কর্মকর্তাকে পিটিয়ে আহত

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালুভর্তি মাহিন্দ্র গাড়ি আটকের ঘটনাকে কেন্দ্র করে হামলার শিকার হয়ে দুই বনকর্মকর্তা আহত হয়েছেন। বুধবার (৩ জুন) রাতে উপজেলার নওকুচি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গজনী ফরেস্ট বিট কর্মকর্তা মো. সালেহীন নেওয়াজ ও অফিস সহায়ক জিয়াউল হক। তাদের ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, বুধবার সকালে গজনী ফরেস্ট বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজের নেতৃত্বে একটি টহল দল অবৈধ বালুভর্তি একটি মাহিন্দ্র গাড়ি আটক করে। পরে গাড়িচালককে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে রাত সাড়ে ৯টার দিকে বালুর মালিক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানের ভাই, ভাতিজাসহ ১৫ থেকে ২০ জনের একটি দল নওকুচি বাজারে ওই দুই বনকর্মকর্তার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তারা বালু লুটপাট চালিয়ে আসছিল। বিষয়টি সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে জানানো হয়েছে।”

তবে অভিযোগের বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মান্নানের বক্তব্য পাওয়া যায়নি। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের বক্তব্যও পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App