×

ময়মনসিংহ

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

Icon

বিল্লাল হোসেন মণ্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০২:৪৭ পিএম

ভুট্টাক্ষেতে মদের চালান, অভিযানে পালাল চোরাকারবারিরা

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুন) ভোররাতে উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর গ্রামে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তঘেঁষা পাথরেরচর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী পলাশ মিয়ার (পিতা: সফিউদ্দিন) বাড়ির সামনের একটি ভুট্টাক্ষেতে বিপুল পরিমাণ ভারতীয় মাদক মজুত করা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়েরের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল সেখানে অভিযান চালায়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে আনা মাদকের চালান ফেলে রেখে চোরাকারবারিরা কৌশলে পালিয়ে যায়। পরে পুলিশ ওই ভুট্টাক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ব্র্যান্ডের ১১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৪০ হাজার টাকা।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ডুমুরিয়া ১৫ প্রতিবন্ধী পেলেন হুইলচেয়ার

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

ইলিশ উৎপাদন বৃদ্ধি ও রক্ষায় সচেতনতার আহ্বান

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান-এমডি নিয়োগ

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

নৌপথে চাঁদাবাজি বন্ধের দাবি, জাহাজ শ্রমিকদের মানববন্ধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App