×

ময়মনসিংহ

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

Icon

মো. সেলিম, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৩০ পিএম

প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন, ধোঁয়ায় অতিষ্ঠ স্থানীয়রা

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের গলগন্ডা গ্রামে আবাসিক এলাকায় অনুমোদন ছাড়াই প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদনের কারখানা গড়ে উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

সরেজমিনে দেখা যায়, কয়েক বছর ধরে গড়ে ওঠা এসব কারখানায় প্লাস্টিক পুড়িয়ে ডিজেল উৎপাদন করা হচ্ছে। প্লাস্টিক পোড়ানোর ধোঁয়া ও দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ হয়ে উঠেছেন। কারখানার ধোঁয়ার কারণে বিভিন্ন প্রজাতির গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, প্লাস্টিক পোড়ানোর ফলে সৃষ্ট দুর্গন্ধ ও ধোঁয়ার কারণে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ শ্বাসকষ্ট, হাঁপানিসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

কারখানার মালিক রতন মিয়া জানান, তাঁর দুটি কারখানা রয়েছে। এ ছাড়া বাজারসংলগ্ন আরও একটি কারখানায় প্লাস্টিক পুড়িয়ে তেল উৎপাদন করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বা কোনো লাইসেন্স রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, উপজেলা থেকে কর্মকর্তারা এসে কারখানা পরিদর্শন করেছেন এবং কোনো আপত্তি জানাননি।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবের আলম রূপক বলেন, “আমার জানা মতে এ ধরনের কোনো কারখানা নেই।” উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “উপজেলায় এমন কোনো কারখানা আছে বলে আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের বিভাগীয় পরিচালক নাজমুল হুদা সংশ্লিষ্ট উপপরিচালকের (ডিডি) সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

ময়মনসিংহ জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নূরে কুতুবে আলম সিদ্দিকি বলেন, “কারখানা মালিকের প্রাথমিক আবেদন বাতিল করা হয়েছে এবং কারখানাটি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।”


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App