×

ময়মনসিংহ

ট্রেনের বগি লাইনচ্যুত

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ১০:৫৪ এএম

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ

ফাইল ছবি

ঢাকাগামী আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে এই রুটে চলাচলকারী যাত্রীদের মধ্যে ভোগান্তির দেখা দিয়েছে।

বুধবার (১০ জুন) সকালে সানকিপাড়া এলাকায় বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি হঠাৎ রেললাইন থেকে বিচ্যুত হয়ে পড়ে।

ঘটনার পরপরই রেল কর্তৃপক্ষ ওই পথে ট্রেন চলাচল বন্ধ রাখে। ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন রয়েছে। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। লাইনচ্যুত বগিটি উদ্ধার এবং রেললাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার কাজ শেষ হলে এবং রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App