×

ময়মনসিংহ

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০১:০১ পিএম

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করতে আসা রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে। 

বুধবার (১০ জুন) ১০টার দিকে ময়মনসিংহ স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রিলিফ ট্রেনটির বগি লাইনচ্যুত হয় বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে ময়মনসিংহ নগরীর তিনকোনা পুকুরপাড় এলাকায় জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কারের চাকা লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আকতার হোসেন বলেন, পাওয়ার কার উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় পৌঁছালে সেটির চাকাও লাইনচ্যুত হয়ে যায়।

তিনি জানান, এখন রিলিফ ট্রেনের চাকা উদ্ধারের কাজ চলছে, এটি উদ্ধার হলে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার উদ্ধার করা হবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App