×

ময়মনসিংহ

পুলিশ দেখে ব্রহ্মপুত্রে লাফ, ৩৬ ঘণ্টা পর লাশ মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১১ পিএম

পুলিশ দেখে ব্রহ্মপুত্রে লাফ, ৩৬ ঘণ্টা পর লাশ মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

জামালপুর সদরের নরুন্দি এলাকায় পুলিশ দেখে আতঙ্কিত হয়ে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার ৩৬ ঘণ্টা পর লিমন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বুধবার (১০ জুন) সকালে নদের পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা, পরে খবর দেন পুলিশকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় নরুন্দি বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড় দিয়ে দুই পুলিশ সদস্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় নদীর ধারে অবস্থান করা লিমন ও তার বন্ধু বাবু পুলিশ দেখে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেন। পানিতে পড়ে তারা চিৎকার শুরু করলে ওই দুই পুলিশ সদস্য স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে বাবুকে জীবিত উদ্ধার করা গেলেও লিমন নদের তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে যায়।

পরদিন সোমবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ১১ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালালেও লিমনের কোনো হদিস মেলেনি। অবশেষে বুধবার সকালে ইটাইল ইউনিয়ন এলাকায় নদের একটি ডেজার মেশিন পাইপের পাশে তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়। খবর পেয়ে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ এ.টি.এম মাহমুদুল হক বলেন, ‘সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App