×

ময়মনসিংহ

ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী কারখানায় অভিযান, জরিমানা

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ০৭:২২ পিএম

ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী কারখানায় অভিযান, জরিমানা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে নকল প্রসাধনী সামগ্রী ও ফটকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে পৌর সদরের বসুন্ধরা এলাকার রাজু আহাম্মেদের বাসা থেকে এসব সামগ্রী উদ্ধার করা হয়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের উপস্থিতিতে পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে পৌর এলাকার বসুন্ধরা মহল্লার মোশারফ হোসেনের ছেলে রাজু আহাম্মেদ (৩৩)–এর বাসা থেকে নকল প্রসাধনীসামগ্রী, হুদা বিউটি ক্রিম, মেকআপ বক্স, সাবান, চুলের তেল, হ্যান্ডওয়াশ এবং ফটকা তৈরির বিস্ফোরকসদৃশ ‘ব্লাস্টিং, লাইটিং অ্যান্ড সাউন্ড’–এর ৫০০ প্যাকেট উদ্ধার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত রাজু আহাম্মেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে উদ্ধার করা বিস্ফোরকসদৃশ সামগ্রী ফায়ার সার্ভিসের মাধ্যমে ধ্বংস করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিশিষ্ট ব্যবসায়ী শাহ রুবেলের পিতা আর নেই

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপির পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা

শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

ক্রিকেট র‍্যাঙ্কিং শরিফুলের রেকর্ডে বড় লাফ, এগোলেন মুশফিক-মিরাজও

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App