×

ময়মনসিংহ

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন জহিরুল

Icon

খোরশেদ আলম, শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৭:৩২ পিএম

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন জহিরুল

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ বিভাগীয় রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০ ঘটিকায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, গ্রহণযোগ্যতা এবং মানদণ্ডের ওপর ভিত্তি করে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে পুরস্কার লাভ করেন শেরপুর জেলা পুলিশ।

সভায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মহোদয়ের নিকট হতে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম।

এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলাসমূহের সম্মানিত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App