×

ময়মনসিংহ

হালুয়াঘাট স্থলবন্দর

আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত

Icon

রুহুল আমীন খান, ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৬:২১ পিএম

আমদানি-রপ্তানিকারক গ্রুপের একতরফা নির্বাচন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত

ফাইল ছবি

ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দরের গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বিলুপ্তি এবং ঘোষিত নির্বাচন ঘিরে উত্তপ্তকর পরিস্থিতি বিরাজ করছে। যার প্রেক্ষিতে এ নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন সংগঠনটির একাংশের ব্যবসায়ী নেতাকর্মীরা। এ সময় সংক্ষুব্ধরা ঘোষিত তফসিলকে একতরফা বলেও অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে সংগঠনের সদস্য ও মেসার্স প্রমি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সামসুল আলম লিমন এই অভিযোগ করেন। তিনি জানান, বিগত আওয়ামী শাসনামলে এই স্থলবন্দরে ধরাকে সরা জ্ঞান করে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করা হয়েছিল। সেই আওয়ামী দোসর সাবেক সংসদ সদস্য জুয়েল আরেংসহ তার লুটেরাবাজরা পালিয়ে গেলেও বাকিরা স্থানীয় বিএনপির সঙ্গে এক হয়ে নব্য ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করতে চলছে।

এর আগে গত ৮ মে জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদনে গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটি বিলুপ্তি এবং ঘোষিত নির্বাচন স্থগিতের দাবি জানান আমদানি-রপ্তানিকারক সমিতির সদস্য ও ছাত্রদলের সাবেক নেতা সামসুল আলম লিমন।

অভিযোগে এই ব্যবসায়ী দাবি করেন, গোবরাকুড়া আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মহাসচিব অশোক কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম সাধারণ সম্পাদকসহ একাধিক আওয়ামী লীগ নেতা বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় তারা নির্বাচন ছাড়াই সংগঠনের দায়িত্ব পালন করে আসছে। সম্প্রতি বিএনপির এক প্রভাবশালী নেতাকে উপদেষ্টা বানিয়ে নির্বাচনকে বৈধতা দিতে কমিটি গঠন করেছে তারা। মূলত ওই নেতার যোগসাজশে সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থি সাধারণ সভা আহ্বান না করেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।

একই সঙ্গে নিয়মবহির্ভূতভাবে তারা অনেক সদস্যের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তফসিল ঘোষণা করেন। মূলত ফ্যাসিস্ট দোসররা সংগঠনের অর্থ আত্মসাতের জন্য দায়সারা নির্বাচনের নামে তড়িঘড়ি এ তফসিল ঘোষণা করায় সংগঠনের ভেতরে-বাইরে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। ফলে যেকোনো সময় সংঘাতের মতো ঘটনাও ঘটতে পারে।

এই অবস্থায় সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সাধারণ সভা করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠনের মাধ্যমে নিরপেক্ষ কমিশন গঠন করে সংগঠনের সকল সদস্যের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবসায়ীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত বক্তব্যে দাবি জানান ব্যবসায়ী সামসুল আলম লিমন।

হালুয়াঘাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি ও সাবেক বিএনপি নেতা নাজিম আহমেদ বলেন, তড়িঘড়ি তফসিল ঘোষণা একটি অগণতান্ত্রিক প্রক্রিয়া। যা কোনোভাবেই কাম্য হতে পারে না। সাংবিধানিক নিয়ম বহির্ভূতভাবে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। নিজের লোক ছাড়া কাউকে মনোনয়ন কিনতে দেওয়া হয়নি। এই একতরফা নির্বাচনের পরিকল্পনা আমরা মানি না। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝেও আলোচনা-সমালোচনার ঝড় বইছে। আমরা এর প্রতিবাদ জানিয়ে হালুয়াঘাট উপজেলা ইউএনও এবং জেলা প্রশাসক বরাবর নির্বাচন স্থগিতের দরখাস্ত দিয়েছি। যার অনুলিপি বাণিজ্য মন্ত্রণালয় বরাবরও প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা দিল ইরান

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

ইসরায়েলি হামলার যোগ্য জবাব দেওয়ার ঘোষণা হিজবুল্লাহর

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’

‘সরকার বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়েছে’ আখাউড়ার স্কুলে সায়েন্স ল্যাব উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App