×

ময়মনসিংহ

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:৪৬ পিএম

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

ছবি: সংগৃহীত

পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে কাফি আল সাকিব সিয়াম নামের এক যুবকের পরিবারের কাছে ২৫ লাখ টাকা দাবি করার অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুরে জামালপুর জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বাজার এলাকার শরিফুল ইসলাম ওরফে শিশির (২৭) এবং পাবনা জেলার আতাইকুলা উপজেলার চরপাড়া (গাঙ্গহাটি) এলাকার রকিবুল ইসলাম রকিব (৩৮)। এ সময় তাদের কাছ থেকে একটি স্বাক্ষরিত ব্ল্যাংক চেক, একাধিক নন-জুডিশিয়াল স্ট্যাম্প, কথিত চুক্তিপত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদারগঞ্জ উপজেলার বানীকুঞ্জ এলাকার বাসিন্দা কাফি আল সাকিব সিয়ামকে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেয় একটি চক্র। চাকরি নিশ্চিত করার কথা বলে তারা ২৫ লাখ টাকা দাবি করে। চাকরি হওয়ার পর টাকা পরিশোধের শর্তে সিয়ামের পরিবারের কাছ থেকে স্বাক্ষরিত ব্ল্যাংক চেক ও তিনটি স্বাক্ষরিত ব্ল্যাংক নন-জুডিশিয়াল স্ট্যাম্প নেওয়া হয়। পাশাপাশি চাকরি দেওয়ার নামে একটি কথিত চুক্তিপত্রও সম্পাদন করা হয়।

বিষয়টি নিয়ে সন্দেহ হলে ভুক্তভোগী পরিবার জামালপুর জেলা গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগ করে। পরে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি মোড় এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।

অভিযানের সময় তাদের কাছ থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের স্বাক্ষরিত একটি ব্ল্যাংক চেক, ছয়টি নন-জুডিশিয়াল স্ট্যাম্প, চাকরি প্রদানের নামে সম্পাদিত কথিত চুক্তিপত্র এবং প্রতারণামূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তার দু’জন পরস্পরের যোগসাজশে চাকরিপ্রত্যাশী ও তাদের অভিভাবকদের সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অপচেষ্টা চালিয়ে আসছিলেন। বিষয়টি জানার পর জেলা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে প্রতারণার চেষ্টা নস্যাৎ করে। এ ঘটনায় শনিবার জামালপুর সদর থানায় মামলা হয়েছে।

জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, ‘বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হচ্ছে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের তদবির, আর্থিক লেনদেন বা অবৈধ প্রভাব বিস্তারের সুযোগ নেই। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থী আর্থিক লেনদেনে জড়িত থাকলে তার নিয়োগ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

ধানমন্ডি ও হাতিরপুলে ডিএসসিসির অভিযান, ২৪ মামলা

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১ মামলার অভিযুক্ত ছাত্রদল নেতা গ্রেপ্তার

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আইজিপি-আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App