×

ময়মনসিংহ

পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৬:৫১ পিএম

পুলিশের অভিযানে ভারতীয় মদসহ একজন গ্রেফতার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ জালশুকা কুমুদগঞ্জ মোড়ে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদসহ আবু সাঈদ (৪২) নামে সিএনজি চালককে আটক করেছে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ।

বুধবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় একটি সিএনজি থেকে অভিনব কায়দায় রাখা ৩৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক আবু সাঈদ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার হালদা গ্রামের মৃত আবু হানিফের ছেলে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, দুর্গাপুর সীমান্ত এলাকা থেকে ময়মনসিংহ বিভাগীয় শহরে সিএনজিযোগে ভারতীয় মদ পাচার হবে, এমন সংবাদ পেয়ে উপজেলার শ্যামগঞ্জ কুমুদগঞ্জ মোড়ে চেকপোস্ট বসানো হয়। সেখানে ময়মনসিংহগামী একটি সিএনজি (ময়মনসিংহ-থ-১১-৫০৮৬) তল্লাশি চালিয়ে সিএনজির বডিতে বিশেষ কায়দায় রাখা ৩৬ বোতল মদ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় সঙ্গে জড়িত থাকার দায়ে সিএনজি চালক আবু সাঈদকে আটক করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App