×

ময়মনসিংহ

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৪:০৬ পিএম

বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ি জঙ্গল থেকে তাঁর থেঁতলানো মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জয়নাল আবেদীন উপজেলার মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৬ জুন) সকালে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া এলাকার পাহাড়ি অঞ্চলে জ্বালানির লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন। সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। রাতে তাঁকে না পেয়ে শনিবার সকালে আবার খুঁজতে বের হন পরিবারের লোকজন ও স্বজনরা।

একপর্যায়ে উপজেলার পাহাড়ি অঞ্চল সোমনাথপাড়া এলাকার জঙ্গলে তাঁর থেঁতলানো মরদেহ দেখতে পান তাঁরা। পরে স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করেন।

ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে প্রায়ই বন্য হাতি বাংলাদেশের সীমানায় প্রবেশ করে। ধারণা করা যায়, গতকাল সন্ধ্যার পর কোনো একসময় বন্য হাতির আক্রমণেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

মেসিকে বিদায় জানিয়ে এনজোর হৃদয়ছোঁয়া বার্তা

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

বড় সুখবর পেল সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App