×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে অসদুপায় অবলম্বনে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম

দেওয়ানগঞ্জে অসদুপায় অবলম্বনে ৫ এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের (নকল) দায়ে একই কলেজের পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে চারজন ছাত্র ও একজন ছাত্রী রয়েছেন। তারা সবাই উপজেলার সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

​সোমবার (৬ জুলাই) দেওয়ানগঞ্জ পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে ​পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। পরিদর্শনের সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে হাতেনাতে নকল পাওয়া যায়। এছাড়া একজন পরীক্ষার্থী বাইরে থেকে লিখে আনা উত্তরপত্র ব্যবহার করার চেষ্টা করছিলেন। তাৎক্ষণিকভাবে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন ইউএনও।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র বলেন, ​‘পরীক্ষার বিধিমালা অনুযায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই পাঁচ পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, “পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের নকল বা অনিয়মের সুযোগ নেই। সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে আমরা প্রতিদিনই বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। পরীক্ষার পবিত্রতা রক্ষায় আমাদের এই কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App