×

ময়মনসিংহ

জামালপুর

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের ফাঁসি

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্যসহ ৭ জনের ফাঁসি

ছবি: ভোরের কাগজ

জামালপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড দিয়েছেন নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে প্রত্যেক আসামীকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ইদ্রিস আলী নামে এক আসামীকে খালাস প্রদান করেন। সোমবার বিকাল ৩ টায় জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম দন্ডাদেশ প্রদান করেন।

আদালত সূত্র জানা গেছে, ২০২৫ সালের ২৫ মে বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের এক গৃহবধূকে (২৬) একটি পরিত্যক্ত ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরদিন বকশীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে নিলাখিয়া ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলামসহ ৭ জনকে মৃত্যুদন্ড প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

মাশরাফি–রুবেলকে ছাড়িয়ে নাহিদের রেকর্ড

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে জরুরি নির্দেশনা

সব মাদ্রাসায় পিটি-সমাবেশ নিয়ে জরুরি নির্দেশনা

মৃত্যুর পর যেন আমার মরদেহ এফডিসিতে নেওয়া না হয়: রোজিনা

মৃত্যুর পর যেন আমার মরদেহ এফডিসিতে নেওয়া না হয়: রোজিনা

স্পেন-পর্তুগাল মহারণে কাকে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার

স্পেন-পর্তুগাল মহারণে কাকে এগিয়ে রাখছে সুপার কম্পিউটার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App