×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জ পৌর শহরজুড়ে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

Icon

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৪:৩৮ পিএম

দেওয়ানগঞ্জ পৌর শহরজুড়ে জলাবদ্ধতা, চরম দুর্ভোগ

ছবি: ভোরের কাগজ

জামালপুরের দেওয়ানগঞ্জে গত কয়েকদিনের টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর এলাকা প্লাবিত হয়েছে। এতে পৌর শহরের অধিকাংশ বাড়ির উঠান, আঙিনা, টয়লেট, গোসলখানা ও টিউবওয়েল তলিয়ে গেছে। জলাবদ্ধতার কারণে পানিবন্দি পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছেন। অনেককে হাঁটুপানি পেরিয়ে অন্যের বাড়িতে গিয়ে রান্না করাসহ নিত্যপ্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে।

​সোমবার (১৩ জুলাই) দুপুরে সরেজমিনে দেখা গেছে, পৌর এলাকার মাঝিপাড়া, বাজারিপাড়ার কামিল মাদ্রাসা সড়ক, মাস্টারপাড়া, ডালবাড়ি, বাদেশাশারিয়াবাড়ি, বেলতলী বাসস্ট্যান্ড সড়ক, ঠোঁটাপাড়া, চরভবসুর পূর্বপাড়া, গুজিমারী, কালীতলা বাজারসংলগ্ন মণ্ডলপাড়া, জিলবাংলা সুগার মিলস বাজার এবং কামারপাড়া মধ্যপাড়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

শিক্ষা কার্যক্রম ও দাপ্তরিক কাজ ব্যাহত

​জলাবদ্ধতার হাত থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও। দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসা মাঠ এবং দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পানি জমে থাকায় শিক্ষার্থীদের শারীরিক শিক্ষা (পিটি) ক্লাস ও খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একইভাবে জলাবদ্ধতার কবলে পড়েছে উপজেলার সরকারি খাদ্যগুদামও।

বন্ধ কালভার্ট ও অপরিকল্পিত নগরায়ণই মূল কারণ

​কাচারীপাড়া গ্রামের বাসিন্দা রাসেদা বেগম, এ কে এম মাসুমুল হক, সাব্বির হোসেন ও তান্নী বেগম জানান, এলাকার প্রায় তিন শতাধিক পরিবার ১৫ বছরেরও বেশি সময় ধরে এই জলাবদ্ধতার শিকার। একসময় এলাকার সব পানি একটি কালভার্ট দিয়ে নিষ্কাশিত হতো। কিন্তু কয়েক বছর ধরে কালভার্টটির মুখ বন্ধ থাকায় পানি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের দাবি, দ্রুত কালভার্টটির মুখ খুলে দিলে এই সমস্যার বড় একটি সমাধান সম্ভব।

​জলাবদ্ধতায় ভুক্তভোগী মিনাল কান্তি মানিক, ডালবাড়ি এলাকার সাইদুর রহমান, ঠোঁটাপাড়ার হেনা বেগম ও কালীতলা মণ্ডলপাড়ার মন্টু মিয়াসহ বাসিন্দারা জানান, "পৌরসভায় জনসংখ্যা ও বসতবাড়ির সংখ্যা বাড়ার পাশাপাশি নতুন নতুন সড়ক নির্মাণ হয়েছে, কিন্তু সেই তুলনায় প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। তদুপরি এলাকার পুকুর, খাল ও বিল ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিক পানি নিষ্কাশনের পথও সংকুচিত হয়েছে। ফলে জলাবদ্ধতা এখন পৌরবাসীর প্রধান অভিশাপ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক শাহ জহুরুল হোসেন বলেন, ​"পৌর শহরের বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির খবর পেয়ে আমি সরেজমিনে পরিদর্শনে গিয়েছিলাম। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে সেচযন্ত্রের (পাম্প) মাধ্যমে জমে থাকা পানি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পৌরবাসীকে এই দুর্ভোগ থেকে চিরতরে মুক্তি দিতে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিশ্বের অন্যতম সুন্দর ৩ প্রজাতির পাখি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

১০০ কোটি ডলার আয়ের ইতিহাস গড়লো ‘মাইকেল’

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

বন্যার পানিতে যেসব ভুল কখনো করবেন না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App