×

ময়মনসিংহ

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা পেল ত্রাণসামগ্রী

Icon

জামালপুর ও দেওয়ানগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৭:০৯ পিএম

নদী ভাঙনে ক্ষতিগ্রস্তরা পেল ত্রাণসামগ্রী

ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জামালপুর ৩৫ বিজিবি।

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সীমান্তবর্তী ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় নদীভাঙনের শিকার ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান।

জানা গেছে, চলতি বর্ষা মৌসুমে পাথরের চর এলাকার জিনজিরাম ও লোকাই ঝরনা নদীর তীব্র ভাঙনে অনেকের বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। চরম সংকটে পড়া এই পরিবারগুলোর পাশে দাঁড়াতেই বিজিবির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৩৫ বিজিবির সহকারী পরিচালক ইমাম হোসেন, পাথরের চর বিওপির কোম্পানি কমান্ডার তরিকুল ইসলাম প্রমুখ।

লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, "দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক দায়িত্ব। আপদকালীন সময়ে বিজিবি সবসময় সবার আগে মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগময় ও সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে থেকে আমাদের এই প্রয়োজনীয় সহায়তা প্রদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

বিজিবি জানায়, ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে চাল: ৫ কেজি, ডাল: ২ কেজি, পেঁয়াজ: ১ কেজি, ভোজ্য তেল: ১ লিটার, মুড়ি: ১ কেজি, লবণ, খাবার স্যালাইন, গ্যাস লাইটার ও মোমবাতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App