×

ময়মনসিংহ

৫ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করল বনবিভাগ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:০৭ পিএম

৫ একর জবরদখলকৃত বনভূমি উদ্ধার করল বনবিভাগ

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে বেদখলীয় বনের ৫ একর জমি উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা রেঞ্জের অধীন ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মৌজার সিএস ১৮ নম্বর দাগভুক্ত ৫ একর জমি উদ্ধার করা হয়। এ দাগে ৩৮ একর বনের জমি বেদখল রয়েছে।

ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মুহাম্মদ দেওয়ান আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এসবি তানভির আহম্মেদ ইমন, রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, শ্রীবরদী উপজেলার বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়াসহ বন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্ধারকৃত জমিতে লাল পতাকা ও সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সহকারী বন সংরক্ষক এসবি তানভির আহম্মেদ ইমন বলেন, ওই দাগে ৩৮ একর বনভূমি জবরদখল রয়েছে। তার মধ্যে ৫ একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি শিগগিরই উদ্ধার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App