×

ময়মনসিংহ

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

Icon

রুহুল আমীন খান, ময়মনসিংহ

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৮:০৪ পিএম

আলোচিত মিন্টু হত্যা মামলায় ১৩ বছর পর রায়, ২ জনের মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের আলোচিত দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও ১০ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ ১৩ বছরের বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে বুধবার (১৫ জুলাই) এ রায় ঘোষণা করা হয়।

ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস দুপুরে এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রত্যেককে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১০ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মো. ফরিদ খলিফা ও মো. মাসুদ মিয়া। আর যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন আ. মতিন, আব্দুস ছামাদ, মো. মোসারফ হোসেন (মোসা), মো. মোফাজ্জল হোসেন, মো. তোফাজ্জল হোসেন (তোফা), মো. নাজমুল মিয়া, মো. মোকলেছুর রহমান, মো. শাহজাহান আকন্দ, মো. আতিকুল এবং মো. সিদ্দিক মিয়া।

আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ১২ আসামির মধ্যে ১০ জন আদালতে উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মো. সিদ্দিক মিয়া বর্তমানে পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ২০১৩ সালের ১৪ আগস্ট ময়মনসিংহের ভালুকা সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখক আবু জাকারিয়া মিন্টুকে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার পরদিন ১৫ আগস্ট নিহতের স্ত্রী লতিফা খাতুন বাদী হয়ে ভালুকা থানায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ ১৩ বছরের বিচারিক কার্যক্রমে ১২ জন সাক্ষীর সাক্ষ্য, জেরা ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও বিশেষ দায়রা জজ আদালতের পিপি মো. আকরাম হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করে সন্তোষ প্রকাশ করেছেন।

অন্যদিকে, আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী ও নিহতের স্বজনরা। তারা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : প্রধানমন্ত্রী

সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : প্রধানমন্ত্রী

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

পুরোনো মালিকদের হাতে ফিরল আল-আরাফাহ ব্যাংক

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App