×

ময়মনসিংহ

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম

দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

ছবি: ভোরের কাগজ

ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ইসবপুর নামক স্থানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক রোমন মিয়া (৩৪) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ইসবপুর পালেরঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ট্রাকচালক রোমন মিয়া নেত্রকোনা জেলার মদন থানার হাসকুঁড়ি মেধাম গ্রামের সবুজ মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি (ঢাকা মেট্রো-ট ট্রাক নং-১৭-৯৬৫৮) পূর্বধলা উপজেলার ইসবপুর পালেরঘাট নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি (ট্রাক নং-ঢাকা মেট্রো-ট ১৫-৯২৫১)-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় ট্রাকের চালক রোমন মিয়া স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও পূর্বধলার ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকচালককে উদ্ধার করে।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ও পূর্বধলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে স্টিয়ারিংয়ের সঙ্গে আটকে থাকা চালককে বের করে আনে। দুর্ঘটনার পরপর অপর ট্রাকের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App