×

ময়মনসিংহ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি

Icon

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১০:৫০ পিএম

অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রধান শিক্ষককে সাময়িক অব্যাহতি

ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে অনিয়ম-দুর্নীতির অভিযোগে এক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন।

অব্যাহতি পাওয়া ওই শিক্ষকের নাম মো. জাহাঙ্গীর আলম। তিনি পৌর শহরের চর ভবশুর সাহাবউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিদ্যালয়ের আয়-ব্যয়ের হিসাবের অনিয়ম, যথাযথ অনুমোদন ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং মোবাইল কোর্টে দণ্ডপ্রাপ্ত বিদ্যালয়ের এক কর্মচারী সাজাভোগরত অবস্থায় থাকলেও তাকে বেতন প্রদান ও হাজিরা খাতায় স্বাক্ষর করানোর অভিযোগসহ বিভিন্ন বিষয়ে তদন্তের জন্য তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসকে আহ্বায়ক করে গঠিত ওই তদন্ত কমিটিকে দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে সম্পন্ন করার স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমকে দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

এদিকে, তদন্তকালীন সময়ে বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাছুদুজ্জামানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, “প্রধান শিক্ষকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের জন্য কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ধরনের প্রভাব যাতে না পড়ে, সে জন্য তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কঠিন শর্ত ঢাকার

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

হাজিদের জন্য নতুন নিয়ম করলো সৌদির

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App