×

ময়মনসিংহ

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যাত্রীসহ চালক নিহত

Icon

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৩:৫১ পিএম

নালিতাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক যাত্রীসহ চালক নিহত

ছবি: সংগৃৃহীত

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক ও এক যাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া গ্রামের একদিল হোসেনের ছেলে অটোরিকশাচালক কামরুল হোসেন (৪০) এবং সালেহাবাদ কৃষ্ণপট্টি এলাকার আব্দুস সাত্তারের ছেলে শহিদুল ইসলাম (৪৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম শুক্রবার দিবাগত রাতে ঢাকা থেকে নালিতাবাড়ী শহরে পৌঁছান। সেখান থেকে অটোরিকশাচালক কামরুল হোসেনকে ভাড়া করে পাঁচগাঁও সাগরদী কৃষ্ণপট্টিতে তাঁর শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

পথে শেরপুর-নালিতাবাড়ী সড়কের চেল্লাখালী এলাকায় বাঘবেড় ইউনিয়ন পরিষদের সামনে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বালুর স্তূপে সজোরে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক কামরুল হোসেন ও যাত্রী শহিদুল ইসলামের মৃত্যু হয়।

শনিবার ভোরে স্থানীয় লোকজন সড়কের পাশে দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা ও দুই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, "দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।"

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

জেনারেল আজিজ ও স্ত্রীর সম্পদে নজর দুদকের

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের টুর্নামেন্ট, উদ্বোধন করলেন উপাচার্য

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

নারীবান্ধব শিক্ষাব্যবস্থার ওপর গুরুত্ব দিয়ে জামায়াতের ১৫ দফা প্রস্তাব

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

বিশ্বে বাড়ার প্রবীণের সংখ্যা কী জানেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App