×

ময়মনসিংহ

নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো শিশু নাজমিন

Icon

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৩:০৬ পিএম

নানাবাড়িতে বেড়াতে এসে প্রাণ হারালো শিশু নাজমিন

ফাইল ছবি

জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় নাজমিন নাহার (৭) নামে স্কুল এক ছাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।

এর আগে সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগপয়লা গ্রামের পয়লা ব্রিজসংলগ্ন মাহমুদপুর-মেলান্দহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমিন উপজেলার রোকনাইপাড়া গ্রামের নাজমুল হাসানের মেয়ে। সে রোকনাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয়রা জানান, কয়েকদিন আগে নাজমিন তার মায়ের সঙ্গে নানাবাড়ি আগপয়লা গ্রামে বেড়াতে আসে। রোববার সকালে খাবার খেয়ে খেলতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় মাহমুদপুর থেকে মেলান্দহগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সাইদ আহমেদ শুভ বলেন, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। দ্রুত অক্সিজেন ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কয়েক মিনিটের মধ্যেই সে মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App