×

ময়মনসিংহ

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম

সিএনজি-ট্রলির মুখোমুখি সংঘর্ষ, দুই নারী নিহত

ছবি: ভোরের কাগজ

জামালপুরের মেলান্দহে ইঞ্জিনচালিত ট্রলি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে রওনা দেয়। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।

আহতরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৪০) ও এনজিওকর্মী ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জ্বল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App