×

ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

Icon

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:২৩ পিএম

দেওয়ানগঞ্জে নদী থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ফাইল ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে জিনজিরাম নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ​মঙ্গলবার দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকির চর এলাকার জিনজিরাম নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা-পুলিশ।

​স্থানীয় সূত্রে জানা যায়, জিনজিরাম নদীতে এক যুবকের অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহাদুরাবাদ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, মরদেহের পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্হলে বাহাদুরবাদ নৌ থানা পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

অনন্য উচ্চতায় কূটনীতি জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতির দায়িত্ব নিচ্ছেন খলিলুর রহমান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App