×

ময়মনসিংহ

যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবী

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ পিএম

যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবী

ছবি: ভোরের কাগজ

জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করা ও দোষীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাটখোলা এলাকার তারাকান্দি-ভূয়াপুর মহাসড়কে ৩ মৌজার জমি মালিকদের যৌথ উদ্যোগে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচি অনুষ্টিত হয়।

ছবি: ভোরের কাগজ

মানববন্ধনে বক্তারা বলেন, প্রায় ৪০ বছর পূর্বে যমুনা নদীর ভাঙনের কবলে পড়ে শত শত একর জমি বিলীন হয়ে যায়। বর্তমানে বিলিন হওয়া জমি গুলোতে চর জাগলে একটি বালু খেকো চক্র দীর্ঘদিন ধরে রাতের আধারে ও দিনের বেলায় নদী হতে অপরিকল্পিত ও অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে। ফলে আবারো ইউনিয়নের রসপাল গোপালগঞ্জ, কাওয়ামারা, পিংনা, নলসন্ধা, উল্লাসহ বিভিন্ন এলাকার জমি ভাঙনের কবলে পড়ছে। তাই নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করে জমির মালিকদের ভূমিহীন করার হাত থেকে রক্ষা করতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামিম এমপি ও উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেন তারা।

এ সময় মানববন্ধনে বক্তব্য দেন পিংনা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি বেলাল হোসেন ময়নাল, ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান, পিংনা রসপাল জামে মসজিদের সভাপতি আবু সামা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মুকুল, পিংনা কুলি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল সবুরসহ স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App