×

ময়মনসিংহ

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৯:৪৫ পিএম

পাহাড়ি ঢলে সেতু বিধ্বস্ত, ৬ গ্রামের যোগাযোগ বন্ধ

ছবি: সংগৃহীত

শেরপুরের নদীগুলোতে উজানে পাহাড়ি ঢলের পানি কমতে শুরু করলেও কমেনি পানিবন্দি মানুষের দুর্ভোগ। বরং উজান থেকে পানি নেমে এসে ভাটি অঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত করছে। চেল্লাখালী নদীর তোড়ে বেইলি সেতু ভেঙে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্তত ছয়টি গ্রাম। এতে শিক্ষা ও কৃষিকাজসহ চরম দুর্ভোগে পড়েছেন প্রায় ১৫ হাজার মানুষ।

উপজেলার বাঘবেড় ইউনিয়নের নয়াপাড়া দক্ষিণ সন্ন্যাসীভিটা এলাকায় চেল্লাখালী নদীর ওপর নির্মিত বেইলি সেতুটি পাহাড়ি ঢলের পানির তোড়ে বিধ্বস্ত হয়। সেতুটি ভেঙে পড়ায় নদীর দুই পাড়ের ছয় গ্রামের যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্থানীয় শিক্ষার্থী ও কৃষকেরা। তারা দ্রুত টেকসই একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

নালিতাবাড়ীর চেল্লাখালী, ভোগাই; ঝিনাইগাতীর মহারশি, কালঘোষা এবং শ্রীবরদীর সোমেশ্বরী ও কর্ণঝোড়া নদীর পানি উজানে কমছে। তবে মঙ্গলবার থেকে বৃষ্টি না থাকলেও পানি ধীরে ধীরে ভাটি এলাকায় ঢুকছে। ফলে নিম্নঞ্চলের ১৫ থেকে ২০টি গ্রাম প্লাবিত হয়ে শতশত মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে।

পানি কমার সাথে সাথে ফুটে উঠছে তছনছ হয়ে যাওয়া রাস্তাঘাট। ধানসাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুুুল ইসলাম জানান, তাঁর এলাকায় ৪-৫টি গ্রাম পানিবন্দি এবং রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। গৌরিপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ জানান, মহারশি নদীর দিঘীরপাড় বাঁধ ভেঙে বনগাঁও চতল এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। এছাড়া কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান জানান, সোমেশ্বরী নদীর প্রবল স্রোতে দুপুরিয়া মসজিদসহ পুরো গ্রামটি ভাঙনের ঝুঁকিতে রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার এবং ভোগাই নদীর পানি ১৮৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর পানি পুরোপুরি না কমা পর্যন্ত সেতুটির মূল সংস্কারকাজ শুরু করা সম্ভব নয়। নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মালেক জানান, যাতায়াতের সাময়িক সুবিধার্থে একটি বড় নৌকার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে নদী শান্ত হলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, বিধ্বস্ত সেতু দ্রুত সংস্কারের জন্য এলজিইডি-কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়ক ও এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।





সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

সারোয়ার তুষার বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার জানাজা হবে না

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App