×

ময়মনসিংহ

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

দল থেকে বহিষ্কার

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা রাখার অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাঁদের কাছ থেকে ১৪ পিস ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ছাত্রদলের দুই নেতাকে সাংগঠনিক পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোররাতে উপজেলার বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকা থেকে তাঁদের আটক করা হয়। আটক তিনজন হলেন নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন (২২), কাকরকান্দি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও একই কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন (২৩) এবং একই গ্রামের সোহাগ মিয়ার ছেলে ফারুক হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় ইয়াবা বিক্রির সময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তাঁরা তিনজনকে আটক করেন। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় স্থানীয় লোকজন তাঁদের গণধোলাই দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবাগুলো জব্দ করে তিনজনকে থানায় নিয়ে যায়। পরে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়। গ্রেপ্তার তিনজনকে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে ইয়াবাসহ তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। শনিবার বিকেলে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ঘটনায় শেরপুর জেলা ছাত্রদল দেলোয়ার হোসেন ও সাদেক হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে। শেরপুর জেলা ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে’ তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার রাতে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী নালিতাবাড়ী উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. ছাদেক হোসেনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাজিম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

সমাবেশ ঘিরে দিল্লিতে ইন্টারনেট বন্ধ রাখার নির্দেশ

‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

রাশেদ খান ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবে না’

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

দুর্দান্ত শুরু করলেও দিনশেষে ৮ উইকেট নেই বাংলাদেশের

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

‘আলেম-ওলামাদের কারও রাজনৈতিক খেলার গুটি হওয়া যাবে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App