×

ময়মনসিংহ

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৫:২৪ পিএম

শেরপুরে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা

ছবি: সংগৃহীত

শেরপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদদের সংবর্ধনা প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা, বিভিন্ন খেলার কোচ, অভিভাবক ও সংশ্লিষ্টরা।

সংবর্ধিত ক্রীড়াবিদরা এর আগে ২৭ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে জাতীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন। একই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের রচনা প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত এবং শিক্ষা পদকপ্রাপ্ত শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, জাতীয় পর্যায়ে শেরপুরের ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের এই সাফল্য জেলার অন্যান্য কিশোর-কিশোরীকে ক্রীড়াক্ষেত্রে আরও উৎসাহিত করবে। একই সঙ্গে নতুন প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত সুস্থ-সুন্দর জীবন গঠনে অনুপ্রাণিত করবে।

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, পুষ্টিকর খাবার গ্রহণ এবং বই পড়ার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত সকল ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতেও তাঁরা সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শেরপুরের সুনাম আরও বৃদ্ধি করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

৫ বিভাগে ভারি বৃষ্টির আভাস

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকার আশ্বাস ওআইসির

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

ইলেকট্রিক ট্রেন চলবে যে রুটে, সুবিধা পাবেন যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App