×

ময়মনসিংহ

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৪:৫৭ পিএম

শেরপুরে কারাগার পরিদর্শনে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন

ছবি: ভোরের কাগজ

শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শেরপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জেলা কারাগার পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক ব্যবস্থাপনা, বন্দিদের আবাসন, খাদ্য ও চিকিৎসাসেবাসহ বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি কারাগারের পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং বন্দিদের সুযোগ-সুবিধার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর ‘আওয়ামী লীগ নেতা’

জেলা প্রশাসক কারাগারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি বন্দিদের মানবিক ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ছবি: ভোরের কাগজ

একই সঙ্গে তিনি কারাগারের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

রিমান্ড শেষে কারাগারে আখতারুজ্জামান

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

জামায়াত-বিএনপির আইনজীবীদের হাতাহাতি

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

সংবিধান সংশোধন কমিটিকে ‘আমরা-মামুরা’ বললেন হাসনাত

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তার রদবদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App