ঈশ্বরগঞ্জে ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম
ছবি : সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ লিটন মিয়াকে (৩৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার মধুপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক লিটন মিয়া উপজেলার মগটুলা ইউনিয়নের গালাহার গ্রামের আব্দুল বেপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি। অভিযানের সময় তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, লিটন মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। সর্বশেষ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, ৮০০ পিস ইয়াবাসহ আটক লিটন মিয়ার বিরুদ্ধে মাদকসংক্রান্ত আরও ছয়টি মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
