×

ময়মনসিংহ

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

Icon

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:২৬ পিএম

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৪ জন গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পূর্বধলা থানা-পুলিশ। এ ঘটনায় ছাত্রলীগ, যুবলীগ ও আ.লীগের ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার খলিশাউর ইউনিয়নের পাবই এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে শ্যামগঞ্জ-জারিয়া সড়কে কয়েকজন ব্যক্তি মিছিল করার জন্য জড়ো হন। পরে স্থানীয় গ্রাম পুলিশ বিষয়টি জানতে পেরে পূর্বধলা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে থাকা ব্যক্তিরা মোটরসাইকেলে করে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন।

আরও পড়ুন: নারীর সঙ্গে বিএনপি নেতার হোটেলে ‘রাতযাপন’, ছবি ভাইরাল

পরে পূর্বধলা থানা পুলিশ, শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করে। পরে বিকালে শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ আরও একজন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মধ্যে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সদস্য মারুপ হোসেন মুন্নাসহ ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশের অভিযোগ, জননিরাপত্তা বিঘ্নিত করা, যানবাহন ও সম্পত্তির ক্ষতিসাধন এবং মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ওই ঝটিকা মিছিলের আয়োজন করা হয়েছিল। এ ঘটনায় এসআই মোহাম্মদ তাইজুল ইসলাম বাদী হয়ে পূর্বধলা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন।

পূর্বধলা থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, ঝটিকা মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ অ্যাডভোকেট কাজী হায়দারের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতে খাস জমি বরাদ্দে সুপারিশের আশ্বাস ভূমিমন্ত্রীর

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

সিলেটের ট্রিপল মার্ডার প্রকৃত খুনিদের গ্রেপ্তারে ৩ দিনের আল্টিমেটাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App