×

ময়মনসিংহ

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

Icon

​দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ পিএম

সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

ছবি: সংগৃহীত

নেত্রকোণায় কর্মরত সাংবাদিক লুৎফর রহমান আলিফকে গুলি করে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১৯ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মডেল থানার সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

​দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান সাজুর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ফুলুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিকা, সিনিয়র সহ-সভাপতি তারেক মাহমুদ, সহ-সভাপতি বিল্লাল হোসেন মণ্ডল, সহ-সভাপতি ফারুক মিয়া, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজাদ হোসেন এবং কার্যনির্বাহী সদস্য হারুন অর রশিদ প্রমখ।

​সমাবেশে বক্তারা সাংবাদিক লুৎফর রহমান আলিফ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে এ ঘটনায় জড়িত সব আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসির দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

সংরক্ষিত নারী আসনের বদলে ১০০ আসনে সরাসরি নির্বাচন চান স্পিকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

জলবায়ু সহনশীল নগর গড়তে বিশ্বনেতাদের অঙ্গীকার

উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি উপপুলিশ কমিশনার নাজমুল ইসলাম বরখাস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App