×

সংসদ নির্বাচন

নির্বাচন কমিশনের লিস্টের সঙ্গে পোলিং এজেন্টের লিস্টের মিল নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৪, ০১:০২ পিএম

নির্বাচন কমিশনের লিস্টের সঙ্গে পোলিং এজেন্টের লিস্টের মিল নেই

ঢাকার ৯ আসনের সর্বশেষ ভোট কেন্দ্র মানিকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন কমিশনের পাঠানো ভোটার লিস্টের সাথে পোলিং এজেন্টের ভোটার লিস্টের মিল পাওয়া যাচ্ছে না ফলে অনেক ভোটারই এসে ফিরে যাচ্ছেন। ভোটকেন্দ্রে এসে ভোট দিতে পারেননি ফরিদা আক্তার ও তার পরিবারের ১৬ জন সদস্য। 

ফরিদা ভোরের কাগজকে জানান, তিনিসহ তার পরিবারের ১৬ জন সদস্যের কারোরই ভোটার লিস্টের নাম নেই। বলেন, আমি ছোটবেলা থেকেই এই এলাকাতে আছি এবং এই কেন্দ্রে নিয়মিতভাবে ভোট দেই। কিন্তু আজ এসে দেখি এখানে ভোটার লিস্টে আমার কোন নাম নেই। শুধু তাই না আমার পরিবারে কারোরই নাম নেই।

এদিকে ঢাকা ৯ আসনের দক্ষিণ মুগদা ওয়াসা রোডের জেএস গ্রামার হাই স্কুল ১০৯, ১১০ নাম্বার কেন্দ্রে ভোট দিতে এসে একজন নারী ভোটার অসুস্থ হয়ে পড়েন। মুক্তা রানী নামে ওই ভোটার মুগদা ব্যাংক কলোনিতে বসবাস করেন।  

এ সময় তার স্বামী রিকশাচালক সজল এসে তাকে মুগদা হাসপাতালে নিয়ে যায়। থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাহার তাৎক্ষণিকভাবে মুক্তি রানির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং মুগদা মেডিকেলে চিকিৎসার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

https://youtube.com/shorts/YuVhC1nh0Xo?si=HQgbTrqy18_3ZkBR

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার

মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

রাহুল গান্ধী মোদি প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো আলোচনা নয়

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান’ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App