×

অন্যান্য

স্পিকারের সঙ্গে আইএফপিআরআই প্রতিনিধিদের সাক্ষাৎ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২১, ০৮:২১ পিএম

স্পিকারের সঙ্গে আইএফপিআরআই প্রতিনিধিদের সাক্ষাৎ

মঙ্গলবার স্পিকারের সঙ্গে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান আইএফপিআরআই-এর সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-র সঙ্গে আজ তার সংসদ ভবনস্থ কার্যালয়ে আন্তর্জাতিক খাদ্য নীতি গবেষণা প্রতিষ্ঠান (আইএফপিআরআই)-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভ ড. মেহরাব বখতিয়ার, সিনিয়র কমিউনিকেশন স্পেশালিস্ট মো. শফিকুল করিম ও সিনিয়র ডাটাবেজ ম্যানেজার আমিনুল ইসলাম খন্দকার সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা ‘সিকিউরিং ফুড ফর অল ইন বাংলাদেশ’ বইটি স্পিকারের কাছে হস্তান্তর করেন।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি ও কোভিডকালীন সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিষয়ে আলোচনা করেন।

স্পিকার বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কারণে সকল শ্রেণী-পেশার মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। ভালনারেবল গ্রুপ ফিডিং, ১০ টাকায় চাল, টিসিবি কর্তৃক খাদ্য বিতরণ প্রভৃতি কর্মসূচির পাশাপাশি জরুরি ফোনকলের ভিত্তিতে মানুষের দোরগোড়ায় সরকার খাবার পৌঁছে দিয়েছে। গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের পাশাপাশি শহরাঞ্চলের রিক্সাচালকসহ অন্যান্য দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে।

ড. মেহরাব বখতিয়ার বলেন, আইএফপিআরআই বিভিন্ন দেশে খাদ্য নিরাপত্তা বিষয়ে জরিপ পরিচালনা করে থাকে। কোভিডকালীন কঠোর লকডাউন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে চরম খাদ্য চাহিদা দেখা দিলেও বাংলাদেশ সরকারের নেয়া বিভিন্ন কর্মসূচির কারণে খাদ্যাভাব পরিলক্ষিত হয়নি, যা জরিপে উঠে এসেছে।

এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App