×

অন্যান্য

বায়তুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ পিএম

বায়তুল মুকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে অপসারণ

বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিন। ছবি: সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমিনকে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়াধীন ইসলামিক ফাউণ্ডেশন (ইফা) থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, মো. রুহুল আমীনকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে খতিবের পদ থেকে অপসারণ করা হয়েছে। আরো বলা হয়, আল্লামা মুফতি রুহুল আমিনের প্রতি সাধারণ মুসল্লীদের অনাস্থা তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তিনি জুম্মার নামাজ পড়াতে আসলে আবারো হৈচৈ-হট্টগোলসহ অপ্রীতিকর ঘটনার আশঙ্কা থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ‘খতিব’ পদ হতে অপসারণের প্রস্তাব যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন করেন।

ইফার সূত্র জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আত্মগোপনে থাকা সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের ফিরে আসাকে ঘিরে বায়তুল মোকাররমে উত্তেজনা তৈরি হয়েছিল।

আরো পড়ুন: এনআইডি নিয়ে কর্মকর্তাদের সতর্ক করল ইসি

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে মিম্বর থেকে বয়ান করছিলেন বর্তমান খতিব হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান। এ সময় সাবেক খতিব মাওলানা রুহুল আমিন অনুসারীদের নিয়ে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন। এ সময় বর্তমান খতিবের অনুসারীরা তাদের বাধা দেন। ফলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়।

এ সময় একদল মুসল্লি স্লোগান দিতে শুরু করেন, ‌একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর, এ সময় বায়তুল মোকাররম এলাকায় থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলেন। পরে খবর পেয়ে র‌্যাব ও সেনাবাহিনীও উপস্থিত হয়। সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App