×

অন্যান্য

প্রবাসীদের জন্য করা হচ্ছে লাউঞ্জ, খাবার মিলবে স্বল্পমূল্যে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পিএম

প্রবাসীদের জন্য করা হচ্ছে লাউঞ্জ, খাবার মিলবে স্বল্পমূল্যে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। প্রবাসীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য এ কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ অক্টোবর) বেবিচক সদরদপ্তরে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিক সংগঠন এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি পরিমাণ যাত্রীর চাপ সামাল দিতে হচ্ছে। বিমানবন্দরের সেবা বৃদ্ধিতে বেবিচক সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। নতুন আরো বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেগুলোর কার্যক্রম চলমান আছে।

আরো পড়ুন: বরখাস্ত সেই ঊর্মির বিরুদ্ধে কথা বললেন মা

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে প্রবাসী যাত্রীদের জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের দ্বিতীয় তলায় একটি বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে দূর দূরান্ত থেকে আসা প্রবাসীদের বিশ্রাম নেয়া এবং স্বল্পমূল্যে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম, এটিজেএফবি সভাপতি তানজিম আনোয়ার, সহ-সভাপতি রাজীব ঘোষ, সাংগঠনিক সম্পাদক ইমরুল কাওসার ইমনসহ সংগঠনের সিনিয়র সদস্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App