×

অন্যান্য

শমসের মবিন চৌধুরী আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪, ০৪:০৫ পিএম

শমসের মবিন চৌধুরী আটক

সাবেক বিএনপি নেতা শসসের মবিন চৌধুরী আটক। ছবি: সংগৃহীত

তৃণমূল বিএনপির নেতা শমসের মবিন চৌধুরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীর বাসা থেকে তাকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি-উত্তর) রবিউল হোসেন ভুঁইয়া সাবেক এ বিএনপি নেতার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, শমসের মবিন চৌধুরীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে শমসের মবিন চৌধুরীর বনানীর বাসায় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল বুধবার দুপুরে গণমাধ্যমে খবর আসে শমসের মবিন চৌধুরীকে বিদেশ যেতে বাধা দেয়া হয়েছে। এদিন দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শমসের মবিন চৌধুরীকে ফেরত পাঠানো হয়। এ বিষয়ে শমসের মবিন চৌধুরী গণমাধ্যমকে বলেন, স্ত্রীর চিকিৎসার জন্য তিনি থাইল্যান্ডে যেতে চেয়েছিলেন।

আরো পড়ুন: শমসের মবিন চৌধুরীর বাসায় অভিযান চালাচ্ছে ডিবি

উল্লেখ্য, শমসের মবিন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালে তিনি বিএনপির সব রকমের পদ থেকে পদত্যাগ করেন। এরপর ২০১৮ সালে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশে যোগ দেন। সর্বশেষ গত ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে তৃণমূল বিএনপির চেয়ারপার্সন হন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App